শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন

reporter / ৫৭০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ

১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন।
‘স্বপ্নের ফরিদগঞ্জ’ স্বপ্নের মতোই কাজ করেছে। ১৭ জন অসহায় শিক্ষার্থীর ফরম ফিলাপের টাকা দিয়ে প্রশংসা কুড়িয়েছে। ব্যতিক্রমী এই কাজটি করেছে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ নামের সামাজিক সংগঠন। যে স্বপ্ন নিয়ে সংগঠনের পথ চলা, সেই স্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। সমাজে পিছিয়ে থাকা গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়ে সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে, সেখানে অবিচল থেকে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এইচ.এস.সি. পরীক্ষার ফরম ফিলাপ সম্পন্ন হয়েছে।

১৭ জন শিক্ষার্থীর ফরম ফিলাপে সর্বমোট ব্যয় হয়েছে ৪৫ হাজার ৬৯৫ টাকা। এর মধ্যে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ১১ জন, কালির বাজার কলেজের ৪ জন, লাউতলি কলেজের ১ জন ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের ১ জন।

সংগঠনের সভাপতি লিমন বলেন, আমাদের সংগঠনের সহযোদ্ধারা এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীর প্রতি, যাঁরা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অবদান রেখেছেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হয়তো অনেক শিক্ষার্থীর জন্যে নতুন আশার দ্বার খুলে দেবে। শিক্ষা কখনোই আর্থিক সংকটের কারণে বন্ধ হতে পারে না। এই বিশ্বাস থেকেই আমরা কাজ করে যাচ্ছি।


এই বিভাগের আরও খবর