শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

৩ দিনে সড়কে প্রাণ গেল ৪জনের শাহরাস্তিতে ট্রাকের চাপায় প্রতিবন্ধী শিশু শামীমের মৃত্যু

reporter / ৩৬০ ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তিতে ট্রাকের চাপায় প্রতিবন্ধী শিশু শামীম হোসেন (১০) এর মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মানিকের বাড়ির পাশের আঁকাবাঁকা পথে পূর্ব দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত শামীমের পরিবার সূত্রে জানা যায় খামপাড়া গ্রামের আব্দুস সাত্তারের প্রতিবন্ধী শিশু মোঃ শামীম। শামীম হোসেন একই ইউনিয়নের উল্লাশ্বর গ্রামের পাইকপাড়া নানার বাড়ি (গাজী  বাড়িতে) প্রতিবন্ধী শিশু শামীম থাকে। ঐদিন সকালে অটোরিক্সা নিয়ে ঘুরতে বের হয়। পার্শ্ববর্তী পূর্বদিক গ্রাম গঙ্গারামপুর মানিকের বাড়ির সামনে  রাস্তায় ব্যাকে পৌঁছলে পূর্ব দিক থেকে আসা আইসার ঢাকা মেট্রো ১১-৬৩০৪ নং ট্রাকটি তাকে ধাক্কা দিলে শিশু প্রতিবন্ধী শামীম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী লাকসাম উপজেলা নাসা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শামীমকে কুমিল্লা রেফার করা হয়। কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ খিলাফাঁড়ির উপ পরিদর্শক এসআই আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত শামীমের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু, ইউপি সদস্য খোরশেদ আলম,বিল্লাল হোসেন,জামাল হোসেন ঘটনাস্থলে যান। এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে গত ৩দিনে সড়কে প্রাণ গেল ৪ জন। গত সোমবার মুজাফফরগঞ্জ-চিতোষী সড়কের উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া হাজী বাড়ির সামনে বোঝাই পিকআপের চাপায় দীন মোহাম্মদ (৪), মঙ্গলবার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি-কচুয়া সীমান্তবর্তী এলাকায় রসুলপুর নামক স্থানে বোগদাদ বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মৃত্যু হয় শিক্ষক জাহিদ হোসেন (২৫) ও ছাত্র জাবের হোসেন (১৬)। এদিকে বুধবার রায়শ্রী উত্তর ইউনিয়নের গঙ্গারামপুর মানিকে বাড়ির সামনের ট্রাকের চাপায় প্রাণ গেল আরেকটি  প্রতিবন্ধী শিশু শামীম হোসেন (১০) গত ৩দিনে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু।


এই বিভাগের আরও খবর