শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

৩শতাধিক এতিম ও হাফেজ ছাত্রদের বিনামুল্যে আবাসিক সুবিধাসহ হাজী আব্দুল মালেক ভুঁইয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্বোধন

reporter / ৪৬৭ ভিউ
আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে দোয়া মুনাজাত ও খাবার
বিতরনের মধ্য দিয়ে স্থানীয় ৩ শতাধিক এতিম শিশুদের বিনামূল্যে
আবাসিক সুবিধাসহ হাজী আব্দুল মালেক ভুঁইয়া হাফেজিয়া
মাদরাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে।১৩ জানুয়ারি শুক্রবার
বিকালে এর প্রতিষ্ঠাতা আমিনুল হক ভুঁইয়া ঝিনুর সভাপতিত্বে
এ মাদরাসা ও এতিমখানার উদ্বোধন করেন বারবিডার পরিচালক ও
সাবেক ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু। এ সময়
উপস্থিত ছিলেন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
সালাউদ্দিন ভুঁইয়া,ওবাইদুল মজিদ জুয়েল মাস্টার, হাজী মানিক
আলী ও স্থানীয় মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিষ্ঠানটিতে এ বছর জানুয়ারি থেকে ৩ শতাধিক এতিম ও হেফজ
শিক্ষার্থী আবাসিক সুবিধাসহ ভর্তি রয়েছে।
এ সময় মাদরাসার প্রতিষ্ঠাতা আমিনুল হক ভুঁইয়া ঝিনু ভুঁইয়া
বলেন, আমার মরহুম পিতার স্বপ্ন ছিলো সুবিধাবঞ্চিত শিশুদের
লেখাপড়া ও একটি আশ্রয়স্থল প্রতিষ্ঠা করার। কিন্তু তিনি তার
বাস্তবায়ন দেখে যাননি। এখন আমরা পরিবারের সদস্য ও গ্রামের

লোকেদের সহযোগিতা নিয়ে ৫তলা ফাউন্ডেশনযুক্ত ভবনের ৫ শতাধিক
শিক্ষার্থীর আবাসিক লেখাপড়ার সুবিধা নিশ্চিত করতে পারছি।
সবার সহযোগিতা থাকলে এ প্রতিষ্ঠান থেকে এতিমরা বিনামূল্যে
সব রকম সুবিধা পাবে। পাশাপাশি হাফেজে কুরআন তৈরী হবে।


এই বিভাগের আরও খবর