শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

৫০ টাকা চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা

reporter / ৩৩১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব দক্ষিণে ৫০ টাকা চুরির অপবাদে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৭ নভেম্বর) ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামে।
পরিবার ও এলাকাবাসী সূূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের গাজী বাড়ির এনামুল হক বাচ্চু গাজীর ছেলে মো. জুবায়ের হোসেন (১৪) ছাগলকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের খালপাড়ে যায়। এসময় পানির তৃষ্ণা পেলে ছাগল বেঁধে পাশের লক্ষীপুর গ্রামের ছামাদ মুন্সির বাড়িতে পানি খেতে যায়। পানি খেয়ে আসার পথে ৫০ টাকা চুরির অপরাধে ছামাদ মুন্সির ছেলে লিটন জুবায়েরকে ধরে ঘরে নিয়ে দরজা বন্ধ করে মারধর করতে থাকে। পরে খবর পেয়ে জুবায়েরের মা জুবায়েরকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনার পরদিন জুবায়ের মারাত্মক অসুস্থ হয়ে পড়লে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। চাঁদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ জুবায়েরের লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি।


এই বিভাগের আরও খবর