শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মরণে চেতনায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

reporter / ৭১১ ভিউ
আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ৭ মার্চ সোমবার ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পুলিশ লাইন্স, চাঁদপুরে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাষ্কর্য “চেতনায় মুক্তিযুদ্ধ” স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন  চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ’সহ জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় একে একে নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল ও পিবিআই, চাঁদপুরের ইউনিট প্রধানগণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন পিপিএম এর সঞ্চালনায় ঐতিহাসিক ০৭ ই মার্চ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাননীয় পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)  ও বিশেষ অতিথি হিসেবে নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের সুযোগ্য পুলিশ মোঃ কামরুজ্জামান, পিবিআই-চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভীন  উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় জানান- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্যে স্পষ্টভাবেই বাংলাদেশের স্বাধীনতার শব্দটি উচ্চারিত করেছিলেন এবং এরই সাথে দেশের সকল মানুষকে নিজ নিজ জায়গা থেকে শক্ত অবস্থানে থেকে স্পষ্টভাবে গেরিলাযুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ভাষণটি আজ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত দেওয়া হয়। আজও বাঙালি জাতির পিতার স্বাধীনতার ডাক – ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।’ তিনি বলেন,  ‘আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমরা এ দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদেরকে হত্যা করা হয়, আমি যদি হুকুম দিতে নাও পারি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।” শুনলে শরীরের রক্ত টগবগ করে উঠে। এতো রক্তের উপর নির্মিত স্বাধীনতার সম্মানকে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী কখনো খর্ব হতে দিতে পারিনা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর