শিরোনাম:
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অলিম্পিয়াড বাস্তবায়নে চাঁদপুরে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স

reporter / ২৮৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য প্রযক্তির উৎকর্ষে পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। বদলে যাওয়া সময়ের সাথে চতুর্থ বিপ্লবের যুগে আধুনিক প্রজন্মের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গণিত, বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা। বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে চাঁদপুরে আয়োজন করা হয়েছে ‘জেলা প্রশাসন অলিম্পিয়ার্ড’। ইতোমধ্যে জেলার ৩৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮হাজার ৪শ’ ২৯জন শিক্ষার্থী এই অলিম্পিয়ার্ডে অংশগ্রহন করেছে।
আগামী ৩০ অক্টোবর জেলার ৮ উপজেলায় একযোগে অলিম্পিয়ার্ড বাস্তবায়ন করা হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, এই অলিম্পিয়ার্ডে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীগণ অংশগ্রহন করে বিজ্ঞান ও ইংরেজী শিক্ষায় তাদের মেধার স্বাক্ষরকে আরো সমুন্নত করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। নভেম্বর মাসের ১ থেকে ১২ তারিখের মধ্যে জেলা পর্যায়ে জেলা প্রশাসন অলিম্পিয়ার্ডের গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত হবে।
ফ্রেস কনফারেন্কে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর