শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরের সুলতানাবাদ ইউপির নৌকার প্রার্থী হাবিবা ইসলাম সিফাতের উঠোন বৈঠক  

reporter / ১৬১৪ ভিউ
আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

মতলব উত্তর ব্যূরোঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবা ইসলাম সিফাত এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে উঠোন বৈঠক , মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম,কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম পাটোয়ারী খোকা,  মতলব উত্তর উপজেলা  আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য কবির হোসেন মাস্টার, অ্যাড.সেলিম মিয়া,  যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্ধা নুরুল হক সরকার প্রমুখ।
সুলতানাবাদ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রায়মহন সরকারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাবেক মেম্বার কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা রবীন্দ্র নাথ রায়, ছাত্রলীগ নেতা শরিফ প্রমুখ।  মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা বিল্লাল হেসেন।
চেয়ারম্যান প্রার্থী হাবিবা ইসলাম সিফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে সুলতানাবাদ ইউনিয়ন থেকে নৌকা প্রতীক দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দেশের উন্নয়ন করছেন, তেমনি সরকারের উন্নয়ন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে একজন যোগ্য চেয়ারম্যানের বিকল্প নেই। তাই সকল নেতাকর্মীর কাছে আমার আবেদন নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাই কাজ করবেন। তিনি বলেন, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক, নৌকা প্রতীক জয়ী হলে সুলতানাবাদ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। তাই নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে সবাই নৌকায় ভোট দিন।


এই বিভাগের আরও খবর