শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

আলী মোহাম্মদ স্মৃতি ও আবুল কাশেম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান বৃত্তি হলো অনুপ্রেরণা দেয়ার একটি মাধ্যম: সাবেক সচিব

reporter / ৩৯৪ ভিউ
আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

আবুল কাশেম

স্টাফ রিপোর্টার \ আক্কাছ আলী রেলওয়ে একাডেমী উচ্চ বিদ্যালয়ের মেধা ক্রমানুসারে
বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) দুপুর ১২টায় বিদ্যালয়ের নতুন
ভবনের তৃতীয় তলায় সাবেক প্রধান শিক্ষক আলী মোহাম্মদ স্মৃতি বৃত্তি ও মোঃ আবুল
কাশেম মেধাবৃত্তি (২০২২) প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক সচিব মোঃ আবুল
কাশেম।
তিনি বক্তব্যে বলেন, লেখা পড়া করা ছাড়া ছাত্র-ছাত্রীদের কোনো বিকল্প নেই। বৃত্তি হলো
অনুপ্রেরণা দেয়ার একটি মাধ্যম। ভালো ছাত্র-ছাত্রী তৈরি করার একটি প্রক্রিয়া। দেশের
অপ্রতিরোধ অগ্রযাত্রায় আজকের শিক্ষার্থীরাই একদিন শরীক হবে। তাই শুধু লেখা-পড়া করে
অভিষ্ঠ লক্ষে পৌঁছাতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মীনি ঢাকার বেগম রহিমা
গার্লস স্কুলের প্রধান শিক্ষক মিসেস মমতাজ জাহান, প্রাক্তন ছাত্র মোঃ মাহবুবুর রহমান ও
রুবিনা মরিয়ম। পবিত্র কোরআন তিলাওয়াত ও গিতা পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের
শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির লেখা বই এবং
দুটি খেলার বল উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন।
প্রধান শিক্ষক বলেন, স্কুলের এ নূতন ভবনটি মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী উদ্বোধন
করবেন বলে জানান এবং স্কুলের নতুন এ ভবন করার জন্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ
সংশ্লিষ্ট সকলের প্রতি নিকট এ কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া দুই লক্ষ
করে দুই বারে ৪ লক্ষ টাকার স্থায়ী এফডিয়ার করে সেখান থেকে বৃত্তির ব্যবস্থা করা হয়। ১৬ জন
শিক্ষার্থীদের দুই হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর