শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

reporter / ৪২৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ শরীফ হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই নূরুল ইসলাম ফোর্সসহ ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে তারা ১ হাজার ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শরীফ হাওলাদারকে আটক করে।

 

আটককৃত শরীফ হাওলাদার উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হরিপুর এলাকার পশ্চিম পাড়া হাওলাদার বাড়ির নাছির হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী শরীফের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। চলতি বছরের ২৮ জানুয়ারি মাসে ৪ কেজি গাঁজাসহ আটক হয়েছিল। মাদক ব্যবসায়ী শরীফ একাধিকবার গ্রেফতারের পর জেল থেকে ফিরে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যায়।

 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, শরীফ হোসেনের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর