নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ নং ইসলামাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য পদের নির্বাচনে ২৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী শাহনাজ পারভীন লিপি বেগম। তিনি পেয়েছেন ১১৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালগাছ প্রতীকের নুরুন্নাহার আক্তার পেয়েছেন ১১১০ ভোট। বই প্রতীকের খায়রুন নেছা পেয়েছেন ১৩৬ ভোট।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ৩টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমএ মেশিনে ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে ৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৪৮৪৮ জন। প্রাপ্ত ভোট ২৩৭৯
সম্প্রতি এ আসনের নারী মেম্বার মৃত্যুতে এ আসন শূন্য হয়ে উপ নির্বচন হয়।