শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেয়ে আনন্দিত এতিম শিশুরা

reporter / ৩১২ ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সরকারি শিশু পরিবারের ১০৫ জন এতিম শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদের পূর্বে এসব উপহার পেয়ে খুবই আনন্দিত প্রত্যেকটি শিশু। শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে সরকারি শিশু পরিবারে এসব এতিম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক বলেন, আমি প্রতিমাসের একাধিকবার এসব শিশুদের খোঁজখবর নেই। আজ মনে হলো আর দুই তিন পরেই ঈদ। ছোট ছোট শিশুরা ঈদে নতুন নতুন পোশাক পেলে খুব আনন্দ পেয়ে থাকে। আর আনন্দের মাঝে আমাদের সুখ লুকিয়ে আছে। তাই তাদের একটু আনন্দ দিতে এই আয়োজন।

এসময় জেলা প্রশাসক সমাজের বিত্তবানদেরও এধরণের শিশুদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। এতিম শিশুদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্বামী অধ্যাপক আবুল কাশেম মো. জহুরুল হক ও মেয়ে তাসমিয়া হক।

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিঃ) মো. মনিরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

এরআগে বুধবার দুপুরে শহর থেকে একটু দূরে আশিকাটি এলাকায় চাঁদপুর জেলা কারাগারে বন্দী শিশুদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এছাড়াও তিনি মায়েদের জন্য নিলেন একটি এবং পুরুষ কয়দীদের জন্য নিলেন ৪টি টেলিভিশন নিয়ে যান।

সে সময় জেলা প্রশাসক প্রথম মহিলা ওয়ার্ডে গিয়ে প্রায় ৪০ জন বন্দী মহিলার সাথে কুশল বিনিময় করেন। তাদের খাওয়া দাওয়া, গোসল ও শৌচাগার পানির ব্যবস্থার খোজ খবর নেন।


এই বিভাগের আরও খবর