শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

ঈদ সামনে রেখে চাঁদপুর শহরের নিরাপত্তা জোরদার

reporter / ৩৯১ ভিউ
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

 নিজস্ব প্রতিবেদকঃ ঈদকে সামনে রেখে চাঁদপুর শহরের নিরাপত্তা জোরদার,করা ও বাড়ানো হয়েছে পুলিশের  টহল ব্যবস্থা বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআব্দুর রশীদ। তিনি গতকাল ১৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সাথে আসন্ন ঈদ উপলক্ষে চাঁদপুর শহরের আইনশৃঙ্খলা রক্ষায় করনীয় শীর্ষক এক প্রশ্নের উত্তরে জানান, ঈদকে কেন্দ্র করে ৫টি স্পেশাল ট্রহল পার্টির মাধ্যমে চাঁদপুর শহরে পুলিশি চেকিং জোরদার করা হয়েছে। পার্টিগুলোতে ১জন এসআই বা এএসআই এর সাথে কমপক্ষে ২ জন কনস্টবল একযোগে কাজ করছেন। যারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।২০ এপ্রিল বুধবার সকালে চাঁদপুর শহরে পুলিশি ট্রহল বৃদ্ধির বিষয়টি দৃষ্টিগোচর হয়।এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ ‘প্রিয় চাঁদপুর কে বলেন, ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ নানা অপকর্ম রোধে চাঁদপুর সদরের শহর এলাকায় ৫টি স্পেশাল পার্টি তৈরি করে ট্রহল ও চেকিং জোরদার করেছি। শহর ছাড়াও সদর এলাকার দূর্গম জায়গা চান্দ্রা, রাজরাজেশ্বর, বিষ্ণুপুর, ইব্রাহীমপুর এলাকার জন্য আরও ৪টি পার্টি নিয়মিত টহল কাজ করছে। এর পাশাপাশি আমরা কমিউনিটি বিট পুলিশিং কার্যক্রম তৎপর রেখেছি। যাতে করে যেকোন অপরাধ দ্রুত রোধে মানুষ পুলিশি সেবা গ্রহণ করতে পারে।চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ আরও বলেন, ঈদকে কেন্দ্র করে শহরের বাসা বাড়ীতে চুরি ছিনতাইয়ে সক্রিয় হয়ে উঠা বেশ ক’টি চোর চক্রকে আমরা শনাক্ত করেছি। এরমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মলম পার্টি, ছিনতাইকারী, চোর হতে মুক্ত থাকতে সকলে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কাউকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখলেই দ্রুত থানায় খবর দেওয়ার অনুরোধ রইলো। সকলের নিরাপদ ঈদ নিশ্চিত করতে পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।এ সময় চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া এ এস আই ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর