নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর নাউরী সমাজ কল্যাণ ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টূর্ণামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শনিবার বিকালে উত্তর নাউরী মাঠে খেলা উদ্বোধন করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর সরকার।
আলফাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাবুল ভুইয়া, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুকুল, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাদল মোল্লা, উপজেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাহিমা ইসলাম, বিএনপি নেতা তুহিন প্রধান, স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেন, সবুজ মিয়া, যুবদলের নেতা মোকশেদ আলী, ছাত্রদলের নেতা সানী ও পারভেজ সহ আরো অনেকে।
খেলায় নীল দল বনাম সবুজ দল অংশগ্রহন করেন। ১-০ গোলে সবুজ দলকে হারিয়ে নীল দল চ্যাম্পিয়ন হয়েছে। শত শত দর্শক স্রোতা খেলা উপভোগ করেন। রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন সুমন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় এম ইলিয়াছ আলী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি মনে করি, প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন বৃদ্ধি করা প্রয়োজন।
তিনি আরও বলেন, পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, খেলাধুলার সঙ্গে লেখাপড়ারও গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই প্রত্যেক শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। অভিভাবকদেরও সন্তানদের প্রতি যত্নশীল হতে হবে।
আসুন, আমরা সবাই মিলে মাদকমুক্ত, শিক্ষিত ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তুলি। আজকের এই আয়োজনের সফলতা কামনা করছি।