কচুয়া প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার কচুয়া থানা পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
কচুয়া থানা এরিয়া, থানা মার্কেট, অফিসসমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নীরক্ষণ শেষে পুলিশ সুপার সকল কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে বলেন- অত্র থানা এলাকার বিট পুলিশিং সেবা মান বৃদ্ধির লক্ষ্যে অফিসার ও ফোর্সদের আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার
পুলিশের প্রতি সাধারণ জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে । থানার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল বিট অফিসারদের সর্বদা তৎপর থাকতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কচুয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অফিসার ইনচার্জ ও বিট অফিসারগণকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, পেশাদারিত্ব ও সততার সহিত দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
এসময় কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।