শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

খাদেরগাঁও ইউনিয়নে বিএনপির পদযাত্রা

reporter / ২৪৯ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

তাওহীদ পাটোয়ারী মনিরঃ
গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সরকারের দমনপীড়ন নির্যাতন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি বিকেলে ইউনিয়নের পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের বাড়ি সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পথসভায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী সালামত মিয়াজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলানী তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এএসএম বদরুদ্দোজা পাটোয়ারী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী।
এসময় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার, সহ-সাংগঠনিক সম্পাদক আজহার মজুমদার, প্রচার সম্পাদক আবিদুর রেজা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মিয়াজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউছার কাজী, মনির হোসেন ঢালী, সোহাগ বকাউল, স্বপন দেওয়ানজী, কাউছার আহম্মেদ, হেলাল প্রধান, লিটন মজুমদার, শাহাদাত প্রধান, জসিম মিয়াজী, সুমন মোল্লা, যুবদল নেতা আবুল কালাম বকাউল, ইয়াকুব প্রধান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদ কাজিসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর