পদে নির্বাচিত কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ গোলাম মাওলা
কচুয়া প্রতিনিধি
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়
অফিসার সমিতি (সিভাসু) কার্যনির্বাহী কমিটি ২০২৩
নির্বাচনে ওই বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা)
ও চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ গোলাম মাওলা
(শাহিন চৌধুরী) দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত
হয়েছেন। বুধবার দুপুর ১.৩০ মিনিট থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত
বিরতিহীন ভাবে প্রত্যক্ষ ভোটে মাধ্যমে ৪৭ ভোট পেয়ে তিনি এ
পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন ওই
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার চমক চন্দ্র। তিনি ভোট
পেয়েছেন ৩৩ ভোট। এতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল
সাইন্সেস বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি (সিভাসু)
কার্যনির্বাহী কমিটি ২০২৩ নির্বাচনে প্রধান নির্বাচন
কমিশনারের দায়িত্ব পালন করেন মো. হাবিবুর রহমান,নির্বাচন
কমিশনার নাসিম আমদ ও মো. শাহদাত হোসেন।
জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামের
মুসিলম সম্ভান্ত্র পরিবারের আতাউর রহমান চৌধুরীর সুযোগ্য
সন্তান মোহাম্মদ গোলাম মাওলা চট্টগ্রাম ভেটেরিনারি ও
এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক (শারীরিক
শিক্ষা) পদে সুনামের সাথে চাকুরি করে আসছেন। তিনি
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়
অফিসার সমিতি (সিভাসু)তে দপ্তর ও প্রচার সম্পাদক
নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
কচুয়াবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।