শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরের জেলা প্রশাসকের সাথে সাংবাদিকবৃন্দের প্রেস ব্রিফিং

reporter / ২৯৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

এক টাকা সেলামীতে দুই শতক জমিসহ ঘর বন্দোবস্ত প্রদান করা হয়েছে 
—জেলা প্রশাসক কামরুল হাসান 
বিশেষ প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ একক গৃহ হস্তান্তর সংক্রান্ত জেলার সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিং সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, এক টাকা সেলামীতে দুই শতক জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। যাদেরকে জমিসহ ঘর দেয়া হচ্ছে তাদের কাছ থেকে মাত্র ১টাকা নেয়া হয়েছে। পৌরসভার মধ্যে জমি ক্রয় আমাদের জন্যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা স্থান নির্বাচন করেছি। চাঁদপুরে ৬৫ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে। প্রশাসন সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যেন প্রধানমন্ত্রী জমিসহগৃহ প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এছাড়াও এ কার্যক্রমের সফলতার জন্যে সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভবিষ্যতে বড় কোন জায়গা পেলে আমরা কবরস্থানের ব্যবস্থা করে রেখে দিবো। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হয়। চাঁদপুর জেলার মানুষগুলো ভালো তাই সব কাজ ভালোভাবে সম্পন্ন হচ্ছে। অপ্রীতিকর ঘটনা যে ঘটছে না তা নয়, তবে অনেক অনেকই পেশা দায়িত্বের জন্যে অন্য জেলাতে কাজ করে তখন তার নামের ঘরটি থেকে যায় তালা অবস্থায়। আমরা চাচ্ছি এবছরের মধ্যে ঘোষনা দিবো যে এজেলায় আর কেউ গৃহহীন নেই। ঘর দেয়ার ক্ষেত্রে কোন প্রকার জেন্ডার প্রয়োগ করি না। যে প্রাপ্য সে-ই পাবে। আমরা চেষ্টা করছি এমন জায়গায় যেন গৃহ নির্মান না করা হয়, যেখানে ঘর ভেঙ্গে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘোরামারা গুচ্ছগ্রামে পানি ও শৌচাগারের সমস্যা সমাধান করা হবে। আমরা ভিক্ষুকদের পুর্নবাসন করার কার্যক্রম আগেই শুরু করেছি এবং কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রীর এমন কার্যক্রমকে আমি অশেষ কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। আমাদের এ ধরণের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাদক আব্দুর রহমান, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক কে এম মাসুদ, একাত্তর কন্ঠের সম্পাদক জিয়াউর রহমান বেলাল, এখন টিভি এর জেলা প্রতিনিধি তালহা যুবায়ের, অমরেশ দত্ত জয় প্রমূখ।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার, এআরএম জাহিদ হাসানসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্নবাসনের বিষয়ে সংশ্লিষ্ট  উপজেলা নির্বাহী অফিসারদের  জায়গা নির্বাচন, মাটি ভরাট সহ প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ পর্যায়ে   হাজিগন্জে ১৪টি, শাহরাস্তিতে ২১টি পরিবার কে জমি ক্রয়ের মাধ্যমে এবং খাসজমিতে হাজিগন্জ ১৫ টি, মতলব দক্ষিণে ১৫টি সহ মোট ৬৫ টি পরিবার কে ২১ শে জুলাই  জমিসহ ঘর প্রদান করা হবে।


এই বিভাগের আরও খবর