শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে আসামী ধরতে গিয়ে পুলিশসহ আহত ৩, গ্রেফতার ৪

reporter / ৩০৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামী মো. হোসাইন বেপারীকে (৩২) গ্রেফতার করতে গিয়ে তার স্ত্রীসহ বাড়ীর লোকজনের হামলায় পুলিশসহ ৩জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনায় জড়িত নারী-পুরুষসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে গ্রেফতার ৪ আসামীকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সদর লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শাহজাহান বেপারী বাড়ীর শাহাদাত খান (৫৫), মো. খালেক বেপারী (৫০), শিউলি বেগম (৩৪) ও ওয়ারেন্টভুক্ত আসামী হোসাইনের স্ত্রী শারমিন বেগম (২৪)।
আহতরা হলেন-থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন, কনস্টেবল প্রাণ ভল্লব ও সিএনজি চালিত অটোরিকশা চালক শফিউল্লাহ বেপারী।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২ মে দিনগত রাত পৌনে ১০টার দিকে শ্রীরামপুর বেপারী বাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামী হোসাইন বেপারীকে গ্রেফতার করতে যায় এএসআই কফিল উদ্দিন ও কনস্টেবল প্রাণ ভল্লব। এ সময় গ্রেফতারকৃত আসামী শিউলী ও শারমিন চিৎকার করে ও আসামী ধরতে বাধা প্রদান করে। যার কারণে আসামী কৌশলে পালিয়ে যায়। এ সময় গ্রেফতারকৃত আসামীসহ আরো বেশ কয়েকজন পুলিশের ওপর হামলার করে গুরুতর আহত করেন।
এই ঘটনায় বুধবার (৩ মে) রাতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরামুল হক বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে মামলা করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ৪ আসামীকে গ্রেফতার করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১০পিস ইটের ও ৪টি কাঠের টুকরো, ৩টি লোহার রড, এসএস পাইপ ১টি, লোহার দা একটি, সিএনজি চালিত অটোরিকশার ভাঙা গ্লাসের টুকরো জব্দ করেন পুলিশ।
ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাবেক ইউপি সদস্য হোসাইন বেপারীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় ৪জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর