শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১৪ জনের বিরুদ্ধে মামলা

reporter / ২২০ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বেআইনী জনতাবদ্ধে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও কাটা রক্তাক্ত জখম এবং হুমকী প্রদর্শনের অপরাধে কিশোর গ্যাং এর ১৪ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।

২১ সেপ্টেম্বর কিশোর গ্যাং প্রধান শাহাদাত হোসেন ইশান কে গাজীপুর শিশু সংশোধনাগারে পাঠায় পুলিশ।

২০ অক্টোবর মঙ্গলবার মামলার প্রধান আসামী শাহাদাত হোসেন ইশানকে আদালতে হাজির করলে বিচারক ৫১৭৫ নং স্মারকে অভিযুক্ত শিশু হওয়ায় গাজীপুর জেলার শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শিশু সংশোধনাগারে পাঠানোর জন্য চাঁদপুর সদর মডেল থানার এস-আই (উপ-পরিদর্শক) মোঃ রাকিবুল ইসলাম কে নির্দেশ প্রদান করেন।
২০ সেপ্টেম্বর চাঁদপুর সদর মডেল থানায় কিশোর গ্যাং এর হামলায় আহত স্কুল ছাত্র রাকিব শেখ এর পিতা জসিম শেখ শাহাদাত হোসেন ঈশানকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরোও ৫ জনসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা নং- ৩৯।

মামলার এজহারে উল্লেখ করা হয়, রাকিব আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র। গত ১৯ সেপ্টেম্বর রাকিব পরীক্ষা দিয়ে স্কুল থেকে বের হলেই একই স্কুলের দশম শ্রেনীর ছাত্র কিশোর গ্যাং লিডার শাহাদাত হোসেন ইশান তার দলবল নিয়ে রাকিবের উপর হামলা করে। কিশোর গ্যাং সদস্যদের দেশীয় অস্ত্র ও লাঠিসোটার আঘাতে রাকিব মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

মামলার বাদী জসিম শেখ জানায়, আমার ছেলে রাকিব কে যারা রক্তাক্ত করছে তাদের আমি বিচার চাই। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যারা ঘটনা ঘটিয়েছে এদের একজনকে দ্রুত আটক করেছে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, আদালতের নির্দেশে ইশানকে গাজীপুর শিশু সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে। নিজের সন্তানদের প্রতি অভিভাবকরা খেয়াল রাখতে হবে। তারা কার সাথে মিশছে, কি করছে তা অভিভাবকদের নজরদারি প্রয়োজন।


এই বিভাগের আরও খবর