শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

চাঁদপুরে চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

reporter / ৩০৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর আয়োজনে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো। ইউসুফ গাজী।

সমিতি মানেই সঙ্ঘবদ্ধ থাকা। সমিতির একজন সদস্য আরেকজন সদস্যের বিপদে-আপদে পাশে থাকবে। আপনারা যারা এই সমিতির সদস্য, তারা প্রত্যেকে একে অপরের সুখে-দুখে, বিপদে-আপদে পাশে থাকবেন। ব্যবসার পাশাপাশি সমিতির উন্নতি- অগ্রগতির জন্য কাজ করবেন। চাঁদপুর চৌধুরী চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির যে সম্মান এবং ঐতিহ্য রয়েছে তা ধরে রাখবেন।

১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির লস্করের সভাপ্রতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুন হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অ্যাড. শাহ মো. আ. কুদ্দুস।

সভায় আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অ্যাড. হাবীবুর রহমান লিটু, চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, সমিতির আলমগীর হোসেন, রহিম বেপারী সদস্য ইউনূছ খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর খান, প্রচার ও দপ্তর সম্পাদক মো. নাছির হোসেন, সদস্য সাইফুল ইসলাম রতন প্রমুখ।


এই বিভাগের আরও খবর