শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

reporter / ২৫৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাঁদপুর জেলা ছাত্রলীগের ঐক্যবদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া সংগঠন ছাত্রলীগ। তাঁরই সুযোগ্যা কন্যা গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তাই আগামী ৪
জানুয়ারি ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমক ভাবে পালন করা হবে।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ
সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো. সোলায়মান হোসেন রাজু, সহ সভাপতি সাইফুর রহমান মিশু, জহির সরকার, মুনসুর পাটওয়ারী, মেহেদী হাসান রাব্বি, সোহেল আলম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বেপারী, সাংগঠনিক সম্পাদক খালেদুল ইসলাম রুবেল, বাদশা খান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের মাহমুদ হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের মো. সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক সাইফ হোসাইনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর