শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার কমিটির মতবিনিময় সভা

reporter / ৩৮৭ ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ বাস্তবায়নে চাঁদপুর জেলার ‘জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার কমিটি’ এর মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরের চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ওয়ারপো এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলওয়ার হোসেন। তিনি বলেন, এ কমিটির কাজ হচ্ছে সমস্যা চিহ্নিত করা, আইন করা, বাস্তবায়ন করা করা। জেলা প্রশাসকের সুযোগ্য নেতৃত্বে এ কমিটির সফলতা সম্ভব। আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আমরা কাজ করে যাবো।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক  অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, কৃষি নির্ভর এ দেশের জন্যে এ আইন খুবই জরুরি। বর্তমানের উন্নয়নমুখী বাংলাদেশের জন্যে এ আইন খুবই জরুরি। বর্তমানে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। রাস্তা, ব্রীজ, কার্ল ভার্ট হচ্ছে তা চিন্তা করে করে দরকার যেন পানির রাস্তা বন্ধ না হয়ে যায়। জীব বৈচিত্র্য রক্ষায় এ আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, মো. মামুন হাওলাদার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ারপো এর পরিচালক কে এম আবুল কালাম আজাদ।
বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ সম্পর্কে উপস্থাপন করেন ওয়ারপো এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।

এছাড়াও সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের আমিনুর রহমান বাবুল।


এই বিভাগের আরও খবর