শিরোনাম:
চাঁদপুরে প্রবীণ দিবসে শ্রদ্ধা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মাও. মোশাররফ হোসাইন হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ

চাঁদপুরে প্রবীণ দিবসে শ্রদ্ধা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

reporter / ২২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

প্রবীণদের সঙ্গে শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল আচরণ করতে হবে: জেলা প্রশাসক

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম :
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জীবনের শেষ পর্যায়ে কোনো প্রবীণ যেন একাকিত্ব, অবহেলা বা অনিরাপত্তায় না ভোগেন, সে বিষয়ে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকল পরিবারে প্রবীণদের সঙ্গে শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল আচরণ করতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তির বিষয়েও পরিবারের সদস্যদের নজর দিতে হবে।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর জেলায় বর্তমানে ১ লাখ ২২ হাজার ১৪৮ জন বয়স্ক ভাতা পাচ্ছেন। তিনি বয়স্ক ভাতার আওতা আরও বাড়ানোর দাবি জানান এবং প্রবীণদের যেকোনো দাবি-দাওয়া গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন।

সাবেক সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভুঁইয়া প্রবীণদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়ামের পরামর্শ দেন। পাশাপাশি মানসিক চাপ কমিয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলসহ প্রবীণ ব্যক্তি ও সংশ্লিষ্টরা।

বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরও খবর