শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

reporter / ৩৪৩ ভিউ
আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দফায় দফায় এ সংঘর্ষ রাত ১০টা পর্যন্ত স্থায়ী ছিল।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, পুরাণবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডে লোহারপুল বনাম মোম ফ্যাক্টরি অংশ নেয়। খেলা চলাকালীন সময়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয়পক্ষের খেলোয়াড় ও কর্মকর্তা নিয়ে পুরাণ বাজার পুলিশ ফাঁড়িতে সমাধানের জন্য বসা হয়। দুই দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। ফাঁড়ি থেকে বের হয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই ঘণ্টা সময় লাগে।
চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাকা রাবার বুলেট ও ১১টি টিয়ার গ্যাস নিক্ষেপ নিক্ষেপ করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।


এই বিভাগের আরও খবর