নিজস্ব প্রতিবেদকঃ
‘কাউকে পশ্চাতে রেখে নয়,ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জিবন” কে প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
গতকাল (১৭ অক্টোবর) সোমবার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ, চাঁদপুর কর্তৃক আয়োজিত বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ সহ কর্মকর্তা বৃন্দ।