শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে ব্র্যাক এর চলমান কর্মসূচি অবহিতকরণ সভা

reporter / ২৭৮ ভিউ
আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলায় ব্র্যাক এর চলমান কর্মসূচি অবহিতকরণ সভা সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, সচেতনামূলক কর্মসূচিগুলো সমন্বয় করে করা দরকার। মানুষের কল্যাণের মনমানসিকতা নিয়ে কাজ করলে উন্নয়ন সম্ভব। সঠিক জায়গায় সঠিক সরঞ্জাম দেয়া দরকার। এব্যাপারে সচেতন থাকতে হবে। রুট লেবেলে কাজ করলে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করবেন।

পরিশেষে জেলা প্রশাসক ব্র্যাক এর সম্মৃদ্ধি কামনা করেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা প্রমূখ।

সভায় ডকুমেন্টারি উপস্থাপন করেন ব্র্যাক এর জেলা সমন্বয়কারী মো. জিয়াউর রহমান।

এসময় জেলা প্রশাসনসহ ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর