শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

চাঁদপুরে শেখ রাসেলেন জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

reporter / ৩০০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
smart

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ 
—– সুজিত রায় নন্দী
 নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুরের ২৫জন কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব সেলাই মেশিন বিতরণ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
সেলাই মেশিন বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যা হলো শেখ রাসেল হত্যা। পৃথিবীর কোন দেশে একজন শিশুকে তার পরিবারের সাথে এভাবে নির্মমভাবে হত্যা করেনি। সেদিন স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের স্বাধীনতাকে নসাৎ করতে চেয়েও ব্যার্থ হয়েছিলো। আজকের এই দিনে আমরা শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার এদেশের মাটি ও মানুষের প্রিয় নেত্রী। তাঁর দক্ষতা, দূরদর্শিতা এবং মেধার কল্যানে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনা তার পিতার মতোই এদেশের মানুষের জন্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি সবসময় দেশ এবং দেশের মানুষের কথা ভাবেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতীতে এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি এই অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ ও দপ্তর সম্পাদক শাহআলম মিয়া।


এই বিভাগের আরও খবর