শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে ১১৫ জটিল রোগীকে প্রধানমন্ত্রীর চেক প্রদান

reporter / ৩২৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

সুস্থতা যে কত বড় নেয়ামত তা অসুস্থ না হলে বুঝা যায় না — জেলা প্রশাসক কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালোসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ১১৫ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে ৫৭ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি বলেন, সুস্থতা যে কত বড় নেয়ামত তা অসুস্থ না হলে বুঝা যায় না। এসব রোগগুলো অনেক ভয়ঙ্কর। সরকারের উদ্যোগে এ অর্থবছরে চাঁদপুরে ২ কোটি ৫৫ লাখ টাকা দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্যে আমরা দোয়া করবো, যেন তাঁর নেতৃত্বে এদেশ এগিয়ে যায়।
তিনি রোগীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্যে বলেন, চিকিৎসা কোথায় নিবেন তা সঠিকভাবে নির্ধারণ করবেন। কারণ আমাদের দেশেও অনেক অমানুষ রয়েছে, যারা এধরণে সমস্যা নিয়ে খেলা করে। তাদের মধ্যে সেই মনুষ্যত্ব থাকে না। সঠিক জায়গা চিহ্নিত করে সঠিক চিকিৎসা নিবেন। সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আপনারা সবসময় মাস্ক পড়বেন। যেখানে লোকজন বেশি দেখবেন সেখানে অবশ্যই মাস্ক পড়বেন। ছোট ছোট বিষযগুলো খেয়াল রাখবেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. সাখাওয়াত হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, এআরএম জাহিদ হাসান, সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. মনিরুল ইসলাম প্রমূখ।


এই বিভাগের আরও খবর