শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে ৫০০ কেজি পচা ইলিশ জব্দ

reporter / ৩১৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেশের বৃহত্তর ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে অর্ধগলিত ও পচা ৫০০ কেজি (সাড়ে ১২ মণ) ইলিশ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাসের নেতৃত্বে অভিযান পলিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, গত কয়েকদিন চাঁদপুর মাছঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা পচা ইলিশ বিক্রির তথ্য পাই। এরপর আজকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্য ও মডেল থানার পুলিশ সদস্যদের নিয়ে ঘাটে অভিযান পরিচালনা করে ৫০০ কেজি পচা ইলিশ জব্দ করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।
পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে এসব পচা ও অর্ধগলিত ইলিশ কোস্টগার্ড স্টেশন এলাকায় মাটিতে ফুঁতে ফেলা হয়। তবে এসব পচা ইলিশের কেউ মালিকানা দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর