শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর ইসলামী ব্যাংক এর উদ্যোগে সাইবার সিকিউরিটি ও গ্রাহক সমাবেশ

reporter / ২০৭ ভিউ
আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড এর চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সাইবার সিকিউরিটি ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার ফায়াজ শপিং সেন্টার ভবনের দ্বিতীয় তলায়  এ/বি শাখার এজেন্ট ব্যাংকিং মেসার্স আদর্শ বিজনেস সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
 এসময় এ/বি শাখার এজেন্ট ব্যাংকিং এর ইনচার্জ মোঃ জিয়াউল হক মিলন পাটোয়ারী সঞ্চালনায় স্থানীয় গ্রাহক দের প্রশ্ন উত্তর নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ইসলামী ব্যাংক এর সিনিয়র প্রিন্সিপাল ও ইন্সপেক্টর ইনচার্জ মোঃ মাসুম বিল্লাহ।
স্থানীয় গ্রাহক দের প্রশ্ন উত্তর পর্বে প্রধান অতিথি মাসুম বিল্লাহ বলেছেন বাংলাদেশের ইসলামী ব্যাংক এই দেশের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে তাদের আমানত রক্ষনাবেক্ষন ও গ্রাহকদের সঠিক মুনাফা দিয়ে থাকে।
মানুষের এই আমানত কখনই আমার বিনষ্ট হতে দিবনা।
আপনারা কোন ধরনের গুজবে কান দেবেন না।সোসাল মিডিয়া কোন খবর শুনে আপনারা বিব্রত হবেন না।
কারন আমরা অবৈধ লেনদেনের মাধ্যমে কোন গ্রাহক বা আর্থিক প্রতিষ্ঠান কে ঋণ দেয়নি।
ইসলামী ব্যাংকে ২০ হাজারেরও অধিক কর্মী কাজ করে থাকেন এবং তাদের মধ্যে কেউ ঘুষ-বানিজ্যের মাধ্যমে অবৈধ ভাবে কোন লোন বা আর্থিক সুবিধা দেওয়া হয়নি।
রেমিট্যান্স যোদ্ধারা মে কোন দেশে থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করলে প্রতি লাখে ২৫’ শ  টাকা করে অতিরিক্ত প্রণোদনা পাবেন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ইসলামী ব্যাংক এর সিনিয়র প্রিন্সিপাল মোঃ মোশারফ হোসেন, গাজীপুর হরিপুর নেছারীয়া ফাজীল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান প্রমুখ।
গ্রাহক সমাবেশে স্থানীয় গ্রাহকদের ব্যাংকের বার্তমান পরিস্থিতি ও সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন পর্বে বক্তব্য রাখেন মাওলানা নূরুল ইসলাম শান্ত, মোঃ রুবেল হোসেন, মোঃ রফিকুল,মোঃ মাহবুবুল আলম, ইসলাম খান সহ আরো অনেক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ওমর ফারুক।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে গ্রাহক সমাবেশ সমাপ্ত হয়।


এই বিভাগের আরও খবর