শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর কুলিবাগানে তুচ্ছ ঘটনায় বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আহত ২

reporter / ৩৫৩ ভিউ
আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের পৌর ৭ নং ওয়ার্ড জেডিসি কুলি বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার সকালে বিউটি বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার  সন্ধ্যায় এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার সকালে চাঁদপুর মডেল থানার এসআই শাহজাহান, ইসমাইল হোসেনসহ সংঙ্গীয় সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহতরা হলেনঃ চাঁদপুর শহরের পৌর ৭ নং ওয়ার্ড জেডিসি কুলি বাগানে মান্নান ফকিরের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) ও তার মেয়ে সুমাইয়া (২০)।
বিউটি বেগম জানায়, আমাদের ঘরের সামনে মিশু ও সাগর ভুঁইয়া প্রায়ই বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করে। আমাদের ঘরের সামনে মাদক বিক্রয় করতে বারন করায় মিশু ও সাগর ভূঁইয়ার নেতৃত্বে আরশাদ, রুমন, আওলাদ, রাসেলসহ প্রায় ২০ থেকে ৩০ জন অস্ত্র নিয়ে আমাদের বসতঘর ও আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। আমার মা ও বোন বাঁধা দিতে আসলে তাদেরকেও তারা মারধর করে। এ ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। তাদের ভয়ে আমরা দুই দিন ধরে ঘরের বাহিরে থাকি। আমরা প্রশাসনের কাছে তাদের বিচার চাই।
অভিযুক্ত মিশু ভূঁইয়া জানায়, তারা নিজেরাই তাদের বসতঘর ও মালামাল ভাংচুর করে আমাদের কে ফাঁসানোর চেষ্টা করছে।


এই বিভাগের আরও খবর