শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর কোস্টগার্ড’র অভিযানে ৪টি ট্রাক থেকে ৬ টন জাকটা জব্দ

reporter / ৩২৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালী জেলার হাতিয়া থেকে চাঁদপুর মাছঘাটে আনার পথে ৪টি ট্রাক থেকে ৬ হাজার কেজি (৬টন) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার ও ইচলী চৌরাস্তা এলাকার আঞ্চলিক সড়ক থেকে কোস্টগার্ড টহল সদস্যরা এসব জাটকা জব্দ করেন।
দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত গনমাধ্যমকে এ তথ্য জানান।
বেলা ২টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ৩৫টি এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত কয়েকদিন দক্ষিনাঞ্চল থেকে জাটকাগুলো বিক্রির জন্য চাঁদপুর মাছঘাটে নিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা নোয়াখালী থেকে চাঁদপুরের প্রবেশ পথে অবস্থান নেয়। ভোর থেকে সকাল পর্যন্ত জাটকাসহ পর পর ৪টি ট্রাক জব্দ করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে।
পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো ৩৫টি এতিম খানা ও গরবীদের মাঝে বিতরণ করা হয়। বিতরণের সময় সদর উপজেরা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর