শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

reporter / ৩০৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

ঈদ যাত্রা নিরাপদ রাখতে যৌথভাবে কাজ করতে হবে
—- জেলা প্রশাসক কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুর জেলা মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ রাখতে সকল বিভাগকে যৌথভাবে কাজ করতে হবে। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন কোনো গাড়ি বা জলযান চলতে দেয়া হবে না। এগুলো আমরা কঠোরভাবে মনিটরিং করবো। চাঁদপুর শহর যানজটে নাকাল। আগামী ১ সপ্তাহ চাঁদপুরে যানজট আরো বৃদ্ধি পাবে। যানজট নিরসনে পুলিশ বিভাগ কাজ করছে। আসন্ন রমজান ঈদ উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন স্থান থেকে লোক আসবে। নৌপথ, সড়ক পথে চাঁদপুরে যাত্রীদের বাড়তি চাপ থাকবে। ঘরমুখো মানুষের চাপ থাকার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে। লঞ্চ, ট্রেন ও বাসে যাতে অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। ঈদকে কেন্দ্র মানুষ যাতে নির্বিঘ্নে বাজার করে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে। সেজন্য পুলিশ প্রশাসনের কাজ করতে হবে।
তিনি আরোও বলেন, বর্তমানে দেশে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই সময়টাতে সবাই সচেতন থাকতে হবে। কারণ তীব্র দাবদাহের কারণে অগ্নি দুর্ঘটনার পরিমাণ বাড়ছে। তাই সকল বাজার ও মার্কেট কর্তৃপক্ষকে সচেতন থাকার আহ্বান করছি।
তিনি আরো বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কাজ করছে স্থানীয় প্রশাসনের সকল বিভাগ। মাদক ও চোরাচালান রোধে আমাদের আরো বেশি করে কাজ করতে হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যাতে কেউ মানুষকে জিম্মি করে অতি মুনাফা অর্জন করতে না পারে।
তিনি বলেন, গ্রামীণ অবকাঠামোর জন্য টিআর কাবিখার কাজগুলো যাতে সঠিকভাবে হয়, সেদিকে নজর রাখতে হবে। কোনো বিষয়ে অনিয়ম হয়ে থাকলে খতিয়ে দেখা হবে। চাঁদপুরে কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। যারা কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারলে দ্রুত কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সম্ভব হবে।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ (বিপিএম বার), নৌ পুলিশ সুপার কামরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা সড়কের সার্ভেয়ার মারুফ হোসেন প্রমুখ।
সভায় নৌ-পুলিশ, আনসার ভিডিপি, কোস্টগার্ড, সড়ক বিভাগ, বিটাক, মৎস্য বিভাগসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর