শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চাঁদপুর জেলা কারাগারের ৮’শ কারাবন্দিকে কোভিড-১৯ এর সুরক্ষা টিকা প্রদান

reporter / ৩৮০ ভিউ
আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ ‘রাখিব নিরাপদ-দেখাবো আলোর পথ’ স্লোগান কে সামনে রেখে চাঁদপুর জেলা কারাগারের ৮’শ কারাবন্দিকে কোভিড-১৯ এর সুরক্ষা টিকা দেওয়া হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী এ টিকা কার্যক্রম চলে।

এ বিষয়টি ‘দৈনিক প্রিয় চাঁদপুর’ কে নিশ্চিত করেন কর্মসূচির উদ্বোধক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, সকাল ৯টা থেকে কারাবন্দিদের টিকাদান শুরু হয়। যা একটানা সন্ধ্যা পর্যন্ত দেয়া হয়েছে। এ দিন টিকা নেওয়া ৮’শ জনের অধিকাংশই পুরুষ কারাবন্দি।

এ সময় চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিনসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর