নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার চাঁদপুর পুলিশ অফিস সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের প্রাচীনতম প্রথা অনুযায়ী মোঃ ইসমাইল হোসেন, প্রধান সহকারী, পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।