শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কিট প্যারেড পরিদর্শন

reporter / ২৯৬ ভিউ
আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
 চাঁদপুর মাঠে মাসিক কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
অভিবাদন গ্রহণ শেষে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) প্যারেডে উপস্থিত সকলের সরকারি ইউনিফর্ম, বেল্ট, বুটসহ আনুষাঙ্গিক সরকারি কিট সামগ্রী পরিদর্শন করে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। জেলা পুলিশ, চাঁদপুরের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও জেলা পুলিশের সকল ইউনিটে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি লাইটের ব্যবহার নিশ্চিত করতে হবে। পুলিশের ব্যারাকে ফ্যান এবং লাইটের ব্যবহার কমাতে হবে এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের সকল পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং জলাশয়ে মৎস্য চাষের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
উক্ত কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মতিন উল্লাহ আর.আই পুলিশ লাইন্স, চাঁদপুর।


এই বিভাগের আরও খবর