নিজস্ব প্রতিবেদকঃ গত ১৭ জুলাই রবিবার সকাল ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে প্যারেড কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ০৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার ।
পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ (বিপিএম- বার)।
পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷ পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর,পুলিশ হাসপাতাল,ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী।