শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর পৌরসভার গৌরবের ১২৫ বছর

reporter / ৩৫৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

আজ থেকে শুরু সাংস্কৃতিক পক্ষ-২০২২

বিকাল ৫টায় শিল্পকলা একাডেমি থেকে বের হবে শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার- চাঁদপুর পৌরসভার গৌরবের ১২৫ বছর পূর্তি
উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে সাংস্কৃতিক পক্ষ ২০২২। আজ সন্ধ্যা
৭টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসবের আনুষ্ঠানিক
উদ্বোধন করবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। উদ্বোধন
করবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক
জোটের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ।
চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলের
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার
মো. মিলন মাহমুদ বিপিএম (বার)। এছাড়াও সম্মানিত অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ
সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক অজয় কুমার ভৌমিক এবং চাঁদপুর
পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।
চাঁদপুর পৌরসভার আয়োজনে সাংস্কৃতিক পক্ষ ২০২২ ঢাকা,
সভার, হবিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য
সংগঠন অংশগ্রহণ করবেন। আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই উৎসব
চলবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা
শিল্পকলা একাডেমীতে উৎসবের কার্যক্রম চলবে। আজ বিকাল ৫টায়
শিল্পকলা একাডেমি থেকে এই উপলক্ষে বের হবে শোভাযাত্রা।
আগামী ১২ অক্টোবর সমাপনী দিনে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনি এমপি।
উৎসবে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ
জানিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
এছাড়াও চাঁদপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের সকল পর্যায়ের
কর্মকর্তা কলাকুশলীসহ সুধিজনদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ
জানিছেন সাংস্কৃতিক পক্ষ উদযাপন পরিষদের আহŸায়ক রফিক আহমেদ
মিন্টু ও সদস্য সচিব শুকদেব রায়।


এই বিভাগের আরও খবর