শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর সরকারি মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসে সেমিনার

reporter / ৩৭৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সমাজকর্ম বিভাগ কর্তৃক সেমিনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ এনামুল হক। সমাজকর্ম বিভাগের প্রভাষক উৎপল চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়জুর রহমান।

সেমিনারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া এবং গীতা থেকে পাঠ করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সি তা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক আলআমিন। অনুষ্ঠানে সদ্য পদোন্নতি প্রাপ্ত তিন জন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, রসায়ন বিভাগ, মোঃ মহি উদ্দিন, অর্থনীতি বিভাগ ও তাহমিনা ফেরদৌস, বাংলা বিভাগ-কে অধ্যক্ষ মহোদয় ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন-কে শিক্ষক পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথিরি বক্তব্যে অধ্যক্ষ বলেন, একজন শিক্ষক শুধু কাঙ্খিত বিষয় বস্তু পাঠদানই করেন না, পাশাপাশি শিক্ষার্থীদের মনে দেশপ্রেম, মানবতাবোধ, মূল্যবোধ সৃষ্টিতেও অপরিহার্য ভূমিকা পালন করে থাকেন। শিক্ষক দেশের শ্রেষ্ঠ সন্তান ও শ্রেষ্ঠ মানুষের অন্যতম। শিক্ষকের দক্ষতা উন্নয়ন, স্বাধীনতা ও সম্মানের বিষয়ে যত্নশীল হওয়ার মাধ্যমেই আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-বিশেষ অতিথি শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামূল হক, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আফসার আলী শিকদার।

সভাপতি সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়জুর রহামান সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর