শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর ১০নং ঘাট ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

ব্যবসায়িরা যত সমৃদ্ধ হবে,এই শহর ততো পরিচিত হবে
……মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর ১০নং ঘাট ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের ১০নং ঘাট ফেরী ঘাটে শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
শপথবাক্য পাঠ করান চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
এসময় তিনি বলেন,আপনাদের ব্যবসা পরিচালনা করতে অনেক কিছুর প্রয়োজন আছে। পৌরসভা ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সেই প্রয়োজনটুকু মেটানোর চেষ্টা করবো।
নতুন কমিটিকে অভিনন্দন। আমার আপনাদের জন্য কিছু ওয়াদা আছে তা পূরন হয়নি, শিঘ্রই শুরু হবে। পাবলিক টয়লেট  করে দেওয়া হবে। পন্য ওঠা নামার জন্য একটি ঘাট তৈরী করা যায় কিনা তা আপনাদের সাথে পরামর্শ করে তৈরী করে  দেওয়া হবে।
ভূল হোক সুদ্ধ হোক আপনাদের  কাজ আপনাদের  করতে হবে।
তিনি আরো বলেন, আপনাদের ব্যবসায়ীদের স্বার্থের ব্যপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজের ভালো পাগলেও বুঝে। যারা নেতা হয়েছেন আপনাদের সমিতির উন্নয়নে কাজ করতে হবে।
এই সমিতি এখন শিশু,একদিন এটা বড় হবে। চাঁদপুরের প্রতিষ্ঠিত সমিতির সাথে পাল্লা দিবে। যৌক্তিক চাহিদা প্রকাশ করবেন। এই শহরটি একটি পুরনো শহর,এর ঐতিয্য রয়েছে।
বৃটিশ আমল থেকে এই শহরকে পরিচিত করেছে বানিজ্য। ব্যবসায়ীরা যত সমৃদ্ধ হবে, এই শহর ততো পরিচিত হবে।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল,  স্থানীয় মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর খালেদা বেগম, সমিতির সাবেক সভাপতি জাকির লস্কর, সাবেক সাধারণ সম্পাদক হারুন হাওলাদার।


এই বিভাগের আরও খবর