শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ছেংগারচর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা ১৭ জুলাই নির্বাচন

reporter / ২৫৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ জুন রবিবার। মনোনয়ন পত্র যাচাই বাচাই ১৯ জুন সোমবার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন রোববার।
বুধবার ৩১ মে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০(১) এর বিধি অনুযায়ী নির্বাচন কমিশন চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভার মেয়র,সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য পদে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন পরিচালনা অধিশাখা-২ এর উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জারী করা হয়েছে।
উল্লেখ্য গত ৫ এপ্রিল ১৯৯৮ সালে ছেংগারচর পৌরসভা স্থাপিত হয়। এতে ১ম ও ২য় বার বিএনপি সর্মথিত আমেনা বেগম নির্বাচিত হন। ২০১১ সালে ১৮ জানুয়ারীতে তৃতীয়বার আওয়ামীলীগের হাজী বিল্লাল হোসেন সরকার নির্বাচিত হয়। পরে ২ মাস ২৭ দিন পর তার মৃত্যু হলে পদটি শূন্য হয়ে যায়। তার মৃত্যুর পর হাজী রুহুল আমিন মোল্লা (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন। ৭ আগষ্ট  উপ-নির্বাচনে  আওয়ামী লীগের রফিকুল আলম জর্জ নির্বাচিত হয়। মামলা জটিলতায় ৫ বছরের অধিক সময় কেটে যায়। রফিকুল আলম জর্জ এলাকায় না থাকার কারনে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান বেপারী। গত ২১ এপ্রিল ২০২২ তারিখে প্রশাসক হিসেব উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসারকে প্রশাসকের দায়িত্ব পালন করেন।
ছেংগারচর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ ৩১ জন। এর মধো পুরুষ ১৬হাজার ৯ শ ৯৪ জন ও, মহিলা ১৬ হাজার ৩শ ৩৩জন। ভোটকেন্দ্র ১৬ টি। এর মধ্যে একটি অস্থায়ী।


এই বিভাগের আরও খবর