শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ছেংগারচর পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি গঠন

reporter / ২৬০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধি :
জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী মৎস্যজীবীলীগ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিবৃদ্ধির লক্ষ্যে মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর পৌর আওয়ামী মৎস্যজীবীলীগের কমিটি গঠন করা হয়েছে। মো. হোসেন জনি সরকারকে সভাপতি ও মো. মঞ্জুর আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য স্বাক্ষরিত কমিটি (৪ মে’২৩) তারিখ হতে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ছেংগারচর পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটি অনুমোদন করেছেন চাঁদপুর জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. মালেক দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. মো. মানিক।
নব গঠিত কমিটির সভাপতি মো. হোসেন জনি সরকার সভাপতি ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলম বলেন, কমিটিতে আমাকে নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু মহোদয়সহ সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের উপর অর্পিদ দায়িত্ব স্বচ্ছতার সহিত পালন করবো। খুব শীগরই ওয়ার্ড কমিটি গুলো করবো সেখানে ত্যাগী নেতাকর্মীদের মূল্যয়ান করা হবে। উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের পরামর্শ অনুযায়ী সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করব।


এই বিভাগের আরও খবর