শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

reporter / ২২১ ভিউ
আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
তিনি বক্তব্যে বলেন, এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগে বিজ্ঞানের যেকোন আয়োজনই দারুন হতে হবে। আমরা সবাই মিলে এই অনুষ্ঠান আরো প্রানবন্ত করে তুলবো।
তিনি আরো বলেন, সিনিয়র, জুনিয়র ও বিশেষ গ্রুপের সমন্বয়ে মেলাতে অংশগ্রহণ করবে। প্রথম দিন একটি সেমিনার করতে হবে এবং তাতে একটা মূল প্রবন্ধ উপস্থাপন করতে হবে।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক অজয় ভৌমিক, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া প্রমূখ।
এছাড়াও সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়।


এই বিভাগের আরও খবর