শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

জেলা গোয়েন্দা শাখার অভিযানে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়কারী গ্রেফতার-২

reporter / ৩৭১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়কারী ২ জন ব্যাবসায়ীকে আটক করা হয়েছে এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি জানায়, ১৮ এপ্রিল সোমবার সাড়ে ৯ টার সময় জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরে কর্মরত এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করাকালে সদর মডেল থানাধীন বাবুর হাট বাজারস্থ পূবালী ব্যাংকের সামনে চাঁদপুর টু কুমিল্লা পাকা সড়কের উপর হইতে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়কারী ১। মোঃ আবু সায়েম ভূইয়া (২৩), পিতা-মৃত মোঃ আরশাদ আলী ভূইয়া, মাতা-কুলছুমা বেগম, ২। মোঃ শাফিন ভূইয়া (২১), পিতা-মোঃ বনি আমিন, মাতা-শাহনাজ পারভীন, উভয় সাং-রাজুর কান্দি (ভূইয়া বাড়ী), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর এবং তাহাদের দখল হইতে সৌদি, কাতারের রিয়াল, দুবাইয়ের দেরহাম ও ইউএস ডলার, যাহা বাংলাদেশী মুদ্রা মান ৫,৭৩,৯৭৩ টাকা এবং বাংলাদেশী নগদ ৬,২৫,৮৮০/-টাকাসহ সর্বমোট ১১,৯৯,৮৫৩/-টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে  সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর