স্টাফ রিপোর্টারঃ
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ভায়রা ভাই।
মতলব দক্ষিণ উপজেলার (৪ নং ওয়ার্ড) থেকে হাতি প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন
মতলব দক্ষিণ উপজেলা ছাত্র লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আল আমিন ফরাজী।
মতলব উত্তর উপজেলার (৫ নং ওয়ার্ড) থেকে হাতি প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন
মতলব উত্তর উপজেলা ছাত্র লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ উদ্দিন খান।
মতলব উত্তর- দক্ষিণ এর দুই ছাত্রনেতার প্রাই একই রকম পথচলা, সম্পর্কে তাঁরা দুই বন্ধু ও
একইসাথে দুই বন্ধু দুই উপজেলার ছাত্রলীগের আহবায়ক। একইসাথে দুজন দুই উপজেলা থেকে নির্বাচিত জেলা পরিষদ এর সদস্য এমনকি এই যুগলের বন্ধু দুজন
সম্পর্কে এখন ভায়রা ভাই।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দুই ভায়রা মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ৪ ও ৫ নং ওয়ার্ড থেকে ১৭ অক্টোবর হাতি প্রতীকের প্রার্থী হিসেবে লড়াই দেখবে দুই মতলবের জনসাধারণ।