শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসকের সাথে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ফুলেল শুভেচ্ছা বিনিময়

reporter / ২৮৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

রিয়ন দেঃ সুন্দর আগামীর স্বার্থে গঠিত হওয়া চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সদস্যবৃন্দ চাঁদপুর জেলা পরিষদের নবাগত প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
১৩ জুন সোমবার বিকালে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এই ফুলেল শুভেচ্ছা বিনিময়ে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের আহ্বায়ক ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও ইন্ডিপেন্ডেট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি আবদুল আউয়াল রুবেলের সার্বিক পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, সদস্য দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি এম এ লতিফ এবং দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বলেন, সাংবাদিকদের কল্যাণের স্বার্থে সব সময় আমরা পাশে থাকবো। আমরা মিলেমিশেই চাঁদপুরের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিবো। আপনাদের যেকোন প্রয়োজনে জেলা পরিষদ প্রশাসকের দরজা সব সময় খোলা থাকবে।


এই বিভাগের আরও খবর