নিজস্ব প্রতিবেদকঃ বর্ণিল আয়োজনে শেখ রাসেল সৃতি সংসদ ব্যাডমিন্টন লীগ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় চাঁদপুর ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, অদ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্যানেল মেয়র হেলাল হোসেন, সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল। অন্যাননর মধ্যে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকউল্লাহ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু সহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জানাযায় টুর্নামেন্টে জেলার ৮ টি উপজেলা থেকে ২ টি করে মোট ১৬ টি টিম অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর পদচারনায় অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে উঠে। এতে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চাঁদপুর ৩ আসনের এমপি শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি।