শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

নবনির্বাচিত ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের আনন্দ মিছিল

reporter / ৩৭৭ ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
১৫ এপ্রিল (শুক্রবার) বিকেলে কালির বাজার চৌরাস্তা থেকে শুরু হওয়া আনন্দ মিছিল ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ ডাক-বাংলোতে এসে শেষ হয়।
আনন্দ মিছিল ডাক-বাংলোতে এসে শেষ হওয়ার পর জেলা ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন। এসময় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, অতীতে পৌরসভা ছাত্রলীগের কোন গোছালো নেতৃত্ব ছিলো না। কিন্তু এখন পৌরসভা ছাত্রলীগের যে নেতৃত্ব যাদের হাতে দেওয়া হয়েছে আমি আশা করি আগামী দিনগুলোতে পৌরসভা ছাত্রলীগ সুসংগঠিত ভাবে এগিয়ে যাবে। যা পৌর ছাত্রলীগের ইতিহাস তৈরি করবে।
এসময় নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম মিয়াজি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখতে গিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন ও জেলা,উপজেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর