শিরোনাম:
মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ নারী উদ্যোক্তা সম্মেলনে সম্মাননা পেলেন ৭৫ নারী প্রথমবার এইচএসসিতে অংশ নিয়েই উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলব দক্ষিণে এইচএসসিতে পাশের হার ৩৫.২৪, আলিমে ৩১.৬১,শতভাগ ফেল শামসুল হক কলেজ মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ফলাফলে চরম বিপর্যয়, মতলব উত্তরে এইচএসসিতে পাসের হার ৩১.৯১%, আলিমে ২৮.৯৭% মতলবে মিছিল থেকে নিয়ে যুবদল সভাপতির উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন উত্তর নাউরী সমাজ কল্যাণ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অবশেষে দেশে আসলো সৌদি আরবে খুন হওয়া মতলবের জসিমের মরদেহ : দাফন সম্পন্ন

নারী উদ্যোক্তা সম্মেলনে সম্মাননা পেলেন ৭৫ নারী

reporter / ৩৭ ভিউ
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মতলব উত্তর প্রতিনিধি:

নিজেদের মেধা, শ্রম ও উদ্যোগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা নারীদের স্বীকৃতি ও উৎসাহ দিতে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্তের ৭৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি চারজন অসচ্ছল নারী উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন।

রবিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল মৌরী অডিটোরিয়ামে চাঁদপুরের মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠান নির্মাতা ড. জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি শামীমা কবীরের সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রোমেনা পারভীন, সহ-সভাপতি শামীমা আক্তার কুসুম, মেলা পরিচালক মাহফুজা আক্তার, মনোয়ারা বেগম পলি ও ফাহিমা সুলতানা পারভীন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফলতা ও অবদান রাখায় দেশের ৭৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল চারজন নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, নারীরা শুধু পরিবারের দায়িত্ব পালনে সীমাবদ্ধ নন, নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের উদ্যোগের স্বীকৃতি প্রদান, নতুন উদ্যোক্তা তৈরি এবং অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন। এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


এই বিভাগের আরও খবর