নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন পূর্বের মত এবারও জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঈশানবালা নদীরপার এলাকায় ৪০ কেজি করে দুই দফার ৮০ কেজি করে জনপ্রতি চাল বিতরণ করেন। জেলেরাও তাদের পরিপূর্ণ ৪০ কেজি হারে দুই বারের ৮০ কেজি চাল করে পেয়েছেন বলে জানান।
জেলে পরিবার বেশি থাকায় ৪ নং নীলকমল ইউনিয়ন মোট ৩৫ শ কার্ডদ্বারি জেলে রয়েছে। আর বুধ বার থেকে জেলেদের মাঝে চাল বিতরণ শুরু করেন জনতার ইউনিয়ন চেয়ারম্যান সউদ আল নাছের। সকল জেলেদের মাঝে চাল বিতরণ করতে দুই থেকে তিন দিন সময় লাগে।
চাল বিতরণ কালে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার , ইউপি সচিব, ওয়ার্ড মেম্বার সহ দলীয় নেতৃবৃন্দ।